শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা

ষাটঘর সমাজ কল্যাণ সংস্থার ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ সুরমার ষাটঘর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ষাটঘর ৯ম ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান গোটাটিকর ষাটঘর উচাবাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকাআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক।

ষাটঘর জামে মসজিদের মোতাওয়াল্লি আবু তাহের এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগ ২৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নেওয়াজ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছামিরুন নেছা, ষাটঘর জামে মসজিদের সহ সভাপতি আজিজুর রহমান, কোষাধ্যক্ষ হাজী জিয়উর রহমান বাবলা, আমেরিকা প্রবাসী আব্দুল মালেক সজু।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ২৭নং ওয়ার্ড সভাপতি শুভরাজ এর সার্বিক সহযোগিতায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য সুয়াইবুর রহমান, মুন্না আহমদ, শুভরাজ, আল-আমিন রাব্বি, নিপু আহমদ, ফজলুল হক রবিন প্রমুখ। ফাইনাল খেলায় সিলাম জুটিকে পরাজিত করে রুহেল জুটি চার মাইল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারির দ্বায়িত্ব পালন করেন এডভোকেট মলয় কান্তি পাল সামু।

পরে বিজয়ী দলের হাতে প্রথম পুরষ্কার নগদ ৮ হাজার টাকা ও একটি উন্নতমানের ট্রফি এবংরানার্সআপ দলের হাতে ৪ হাজার টাকা ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নূর আহমদ খান সাদেক বলেন, খেলাধুলা যুব সমাজকে অন্যায় ও অপরাধমূলক কর্মকা- থেকে বিরত রাখে।

খেলাধুলা মন ও শরীরকে সুস্থ রাখার পাশাপাশি সামাজিক সেতুবন্ধ দৃঢ় করে। এ ধরনের টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় তৈরি করা সম্ভব। তিনি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নেতৃত্বের দেয়ার লক্ষ্যে বেশি বেশি অনুশীল করার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit