সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

এক বছরে ডেঙ্গুতে ১৭২১ জনের মৃত্যু : সংসদে স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : গত এক বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭২১ জন মারা গেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এম. আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকা শহরে এডিস মশার প্রাক-মৌসুম, মৌসুম ও মৌসুম পরবর্তী জরিপ চলমান রয়েছে। জরিপের ফলাফল সংশ্লিষ্ট সকল সিটি কর্পোরেশনকে অবহিত করা হচ্ছে। ২০২৩ সালে প্রাক মৌসুম জরিপ সম্পন্ন হয়েছে, জরিপের ফলাফল সংশ্লিষ্ট সকল সিটি করপোরেশনের পাঠানো হয়েছে। গাজীপুর ও নারায়ণগঞ্জেও প্রাক-মৌসুম জরিপ সম্পন্ন হয়েছে। বর্তমানে সারাদেশে মৌসুম জরিপ চলমান আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এডিস মশার জরিপ কার্যক্রম ২০২২ ও ২০২৩ সালে ঢাকা শহরের বাইরে দেশে বিভিন্ন জেলায় যেমন- চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, মাদারীপুর, বরগুনা, পাবনা-রূপপুর, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর ইত্যাদি জেলা ও বিভাগীয় শহরে সম্পন্ন হয়েছে। জরিপের ফলাফল সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনকে নিয়মিতভাবে প্রদান করা হয়েছে। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই মাস পরপর এডিস মশার জরিপ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit