রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন ট্রাম্প বললেন ভ্যান্স পাকিস্তান যাবেন না, হোয়াইট হাউস বলছে যাবেন মাটিরাঙ্গায় আউশ আবাদ বাড়াতে ৪ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে নতুন ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

‘১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে মেট্রোরেল চলবে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৯ Time View

ডেস্ক নিউজ : চাহিদা ও ভিড় বাড়ার প্রেক্ষাপটে মেট্রোরেলের একটি ট্রেনের সঙ্গে আরেকটির বিরতি সময় ২ মিনিট কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চাহিদা বৃদ্ধি পাওয়ায় ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বগি বাড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মেট্রোতে বগি বাড়ানোর সুযোগ নেই। মেট্রোরেল তো বাংলাদেশ রেলওয়ে না যে যখন-তখন বগি বাড়াবে। এটা তো একটা প্রযুক্তিগত বিষয়। পৃথিবীর কোথাও ৫টির বেশি বগি মেট্রোরেলে নেই। বাংলাদেশে ইতোমধ্যে ৬টি আছে। তবে চাহিদা যেহেতু বেড়েছে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেলে ট্রেন দেওয়া যায় কিনা সেটা নিয়ে কাজ চলছে।

তবে ফ্রিকোয়েন্সি ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। চাহিদা যেহেতু বেশি সেই কারণে ১০ মিনিট থেকে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচলের ব্যবস্থা হচ্ছে, বলেন মন্ত্রী।

কাদের বলেন, এমআরটি-৬ এর সময় ছিলো ২০২৪ সাল। আমরা তা আগে করে ফেলেছি। পৃথিবীতে এখন চেইঞ্জিং সো ফার্স্ট। এটা জীবনযাত্রা, অবকাঠামো সব ক্ষেত্রে একটা গুরুত্ব পাচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit