বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ বাবা-মাকে খাওয়ানো নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন জাতীয় সংসদের অধিবেশন শুরু

ন্যাটো দেশে হামলা চালাতে রাশিয়াকে উৎসাহ দেবেন ট্রাম্প!

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা সামরিক জোট ন্যাটো জোটের অংশ হিসেবে যে দেশগুলো প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেখানে মস্কোকে হামলা চালাতে আমন্ত্রণ জানাবেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সাউথ ক্যারোলাইনায় একটি জনসভায় অংশ নিয়ে পশ্চিমা সামরিক জোট ন্যাটো নিয়ে এই মন্তব্য করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ন্যাটোর যেসব দেশ এই জোটের অংশ হিসাবে প্রতিরক্ষা খাতে প্রয়োজনীয় অর্থ দিতে ব্যর্থ হবে, সেসব দেশে রাশিয়াকে হামলা চালাতে উৎসাহ দেবেন তিনি।

ন্যাটো জোটের সদস্যদেশগুলো এই জোটের কোনো একটি দেশের ওপর হামলা হলে সবাই একযোগে তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে, নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের মন্তব্য আলোড়ন তুলেছে।

হোয়াইট হাউস ট্রাম্পের ওই মন্তব্যকে ‘বিস্ময়কর ও কাণ্ডজ্ঞানহীন’ অভিহিত করেছে। অন্যদিকে ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ ট্রাম্পকে তিরস্কার করেছেন। ট্রাম্পের এমন মন্তব্য জোটের দেশগুলোকে হুমকির মুখে ঠেলে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প এ বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থিতার দৌড়ে এগিয়ে আছেন। এর আগেও তার প্রথম দফার প্রেসিডেন্টের মেয়াদে ন্যাটো জোটের ঘোর সমালোচনা করেন তিনি। বার বার জোটটি থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন ট্রাম্প। 

অনেক বিশ্লেষক শঙ্কা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তিনি জয়ী হলে যুক্তরাষ্ট্র জোটটি থেকে বেরিয়ে যেতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit