বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাজার রাফায় হামলা হলে বন্দি বিনিময় আলোচনা অচল হয়ে পড়বে:হামাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার ( ১১ ফেব্রুয়ারি) হামাস নিয়ন্ত্রিত আল আকসা টেলিভিশন চ্যানেল হামাসের একজন শীর্ষ নেতার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা। রাফায় স্থল অভিযান না চালাতে পশ্চিমা দেশগুলোর বিধিনিষেধ থাকার পর ইসরাইল জানিয়েছে, তারা রাফায় হামলা শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে মানবিক বিপর্যয় হতে পারে উল্লেখ করে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন রাফায় হামলা না চালাতে সতর্ক করেছিল ইসরাইলকে। কিন্তু শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন,আমরা রাফায় হামলা চালাতে যাচ্ছি।

হামলা চালানো সংক্রান্ত পরিকল্পনা কাজ করা শুরু করেছে। এদিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, খান ইউনিসের আল আমাল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার পৌঁছাতে বাঁধা দেয়ায় তিনজন রোগীর মৃত্যু হয়েছে। কয়েক সপ্তাহ ধরে আল আমাল হাসপাতালটি অবরুদ্ধ করে রাখায় সেখানে অক্সিজেন পৌঁছাতে না পেরে মারা যান হাসপাতালে চিকিৎসা নেয়া তিনজন। সামাজিকমাধ্যম এক্সে ( সাবেক টুইটার) দেয়া এক বার্তায় রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, বাস্তবতা এটাই যে, এক সপ্তাহর বেশি সময় ধরে ইসরাইল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ঢুকতে দিচ্ছে না। ফলে ওই তিনজন মারা যান।

দুই দিন আগে, ইসরাইলের প্রতি চাপ প্রয়োগ করার পর হাসপাতালে অক্সিজেন আনার অনুমোদন পেয়েছেন বলে জানান স্বাস্থ্যকর্মীরা। তাদের হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে নাসের হাসপাতাল থেকে ২৫টি অক্সিজেন সিলিন্ডার আল আমাল হাসপাতালে নিয়ে এসেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়াল।  

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit