মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে? মাটিরাঙ্গায় ‘অ্যাক্সেস টু ইউটিলাইজেশন অব লাইফ সেভিং’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা। মাটিরাঙ্গায় এতিম শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিলেন জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খান। ‘বাংলাদেশের কাছে অপমান হয়ে এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া’ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর

গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার সদর দপ্তরের নিচে হামাসের সুড়ঙ্গ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় প্রতিদিনই চলছে ইসরাইলের হামলা। মুক্তিকামী বাহিনী হামাসের অনুসন্ধানে অবরুদ্ধ অঞ্চলটির কোনায় কোনায় চলছে জোর তল্লাশি। মাটি খুঁড়ে খুঁড়ে দেখছে হামাসের ‘অস্তিত্ব’। হাসপাতালসহ বেশকিছু স্থানে ইতোমধ্যেই হামাসের সুড়ঙ্গ খুঁজে পাওয়া গেছে। 

ইসরাইলি বাহিনী আরও জানিয়েছে,  টানেলটিতে হামাসের ব্যবহৃত গ্রেনেড, রকেট লঞ্চারসহ প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইসরাইলের ঊর্ধ্বতন ব্রিগেড কর্মকর্তা নিসিম হাজান জানিয়েছেন, ‘আমরা এখন গোপনের কেন্দ্রস্থলে… প্রধান ইউএনআরডব্লিউএ বিল্ডিংয়ের নিচে। এখানেই হামাস তার গোয়েন্দা সার্ভারগুলো রাখে। এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে হবে, যাতে হামাস এ গোয়েন্দা আধিপত্যকে আবার ব্যবহার করতে না পারে।’

এরপরই তিনি জাতিসংঘের কর্মীদের ওপর অভিযোগ তোলেন। বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে ইউএনআরডব্লিউএ কর্মীরা জানত যে [হামাস] তাদের নিচে একটি বিশাল সুড়ঙ্গ খনন করছে।’ এদিকে গাজায় দক্ষিণে রাফাহ শহরে ইসরাইলের হামলায় বেশ উদ্বেগ প্রকাশ করেছে হামাস। কেননা বাস্তচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাহ। শনিবার এক সতর্কবার্তায় গাজার সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইসরাইলের পরিকল্পিত সেনা অভিযানে রাফাহ শহরে ‘হাজার হাজার’ হতাহতের ঘটনা ঘটতে পারে। 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে রাফায় অভিযানের নির্দেশ দিয়েছেন। তবে ইসরাইলের এ প্রধানমন্ত্রী বেসামরিকদের সরানোর কথাও উল্লেখ করেছেন। রাফাহ হামলার ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরবও। হুঁশিয়ারি দিয়ে দেশটির দাবি, সেই অঞ্চলে হামলা মানবিক বিপর্যয়কে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়, ‘রাফাহকে শেষ আশ্রয়স্থল ভেবে আশ্রয় নেওয়া হাজার হাজার বেসামরিক নাগরিক ইসরাইলের নৃশংস আগ্রাসনে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।’ রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ইসরাইলের গাজা আক্রমণে অবরুদ্ধ অঞ্চলটিতে কমপক্ষে ২৮১৭৬ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ১১২ জন। ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট ৬৭৭৮৪ জন আহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit