শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মেওয়ার নাড়ু তৈরির রেসিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী কিছু খাবারের নাম শুনলেই জিহ্বায় জল চলে আসে। তাদের মধ্যে পিঠা ও নাড়ু অন্যতম। গ্রামে এ সব খাবার খুব সহজেই পাওয়া গেলেও শহরে বসে তাদের স্বাদ গ্রহণ করাটা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে মজাদার ঐতিহ্যবাহী এ সব খাবার শহরে বসেও সহজে বানানো যায়। এ রকমই একটা রেসিপি হলো মেওয়ার নাড়ু। জেনে নেই যেভাবে বানাবেন এই সুস্বাদু মেওয়ার  নাড়ু।

মেওয়ার নাড়ু

উপকরণ : মেওয়া হাফ কাপ, বেসন ২ কাপ, খাবার সোডা এক চিমটে, ময়দা হাফ কাপ, ছোট এলাচ ১টা, কিশমিশ ২ চামচ, জায়ফল গুঁড়া হাফ চামচ, চিনি ৪ কাপ, লাল ও হলুদ খাবার রং ৫-৬ ড্রপ, তেল পরিমাণ মতো।

প্রণালি : একটা কড়াইয়ে পরিমাণ মতো চিনি এবং ৩-৪ কাপ জল নিন। তারপর চিনির মিশ্রণটি বয়েল করা শুরু করুন। মাঝে মাঝে মিশ্রণটি নাড়াতে থাকুন। চিনির পানি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন। ২-৩ মিনিট অল্প আঁচে রসটা ফুটিয়ে নিন। এবার এক চামচ রস নিয়ে ঠান্ডা করতে দিন। রস যেন বেশি ঘন না হয়ে যায়। এবার একটা কাড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে গরম করুন। একটা বাটিতে একে একে ময়দা, বেকিং সোডা এবং বেসন নিন। তারপর তাতে অল্প অল্প করে পানি মিশিয়ে তিনটি উপকরণ ভালো করে মাখুন। মিশ্রণটি যেন থকথকে হয়। এবার মিশ্রণটি দুই ভাগে ভাগ করে একটিতে হলুদ রং আর আরেকটিতে লাল রং মেশান।

নারিকেল গুড়ের নাড়ু

উপকরণ : নারিকেল দুটি, খেজুরের গুড় আধা কেজি, এলাচ গুঁড়া আধা চা চামচ, তেজপাতা ১টি, লবণ সামান্য, দারুচিনি দুই/চার টুকরো।

প্রণালি : প্রথমে একটি ননস্টিক ফ্রাইপ্যান চুলায় গরম করে ঘি দিন। এবার কোরানো নারিকেল ও গুড় ফ্রাইপ্যানে দিয়ে নাড়ুন। এরপর এর মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। এবারে নরম আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। অল্প করে মিশ্রণ হাতের তালুতে সামান্য ঘি মেখে গোল করে বল আকৃতি তৈরি করুন। ব্যস, তৈরি হয়ে গেল নারিকেল গুড়ের নাড়ু।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit