বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

ফুলবাড়ীতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীর শিবনগর ইউপির হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদরাসার উদ্যোগে এলাকার সকল মাইয়াতের রুহের মাগফেরাত কামনায় দ্বিতীয় বার্ষিকীতে এক সফল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার মাগরিবের পর থেকে মাহফিল শুরু হয়। মাহফিলে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আলহাজ্ব প্রফেসর নওশের ওয়ান। সহ-সভাপতিত্ব করেন, ফুলবাড়ী নাবিল কাউন্টারের পরিচালক মামুনুর রশিদ মামুন ও শিবনগর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম নুরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বেতদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আজম মন্ডল রানা ও শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামেদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মাহফিলের আহ্ববানে ছিলেন মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষক আজমল হোসেন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুফতি আল আমিন আড়াইহাজারী, মুহাদ্দিস-হাজী কাসেম আলী কওমি মাদ্রাসা নারায়ণগঞ্জ।

এছাড়াও বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল আজিজ ফারুকী, এস.এম মাগরিব বিন আফাজ, সাজু আশরাফী সহ স্থানীয় ওলামায়ে কেরামগণ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকল মাইয়াতের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মাহফিলটির সার্বিক পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আল আমিন বিন আমজাদ।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit