মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

ইজতেমার আখেরি মোনাজাত: মধ্যরাত থেকে বন্ধ যেসব সড়ক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : আগামীকাল অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানের গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার মো. মাহবুব আলম।

জিএমপি কমিশনার বলেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন কমিশনার বলেন, প্রথম পর্বের মতো এই পর্বেও ৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি পুলিশ র‍্যাব, টুরিস্ট পুলিশ, শিল্পপুলিশ, নৌ-পুলিশসহ সব বাহিনী আগের মতোই মোতায়েন আছে।

তিনি আরও বলেন, ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে। এ সময় তিনি আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ভোগান্তি দূর করতে যানবাহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

রোববার সকাল ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit