মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানে যেমন সরকার চায় সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিতে হস্তক্ষেপের জন্য বেশ সমালোচিত পাকিস্তানের সেনাবাহিনী। এবার দেশটির সেনাবাহিনী চায়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বে একটি দুর্বল জোট সরকার গঠন হোক। এ দাবি করেছেন কিংস কলেজ লন্ডনের সিনিয়র ফেলো আয়েশা সিদ্দিকা। 

আয়েশা বলেন, পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বে একটি দুর্বল জোট গঠনের আশা করছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে তিনি আরও বলেন, আমরা যে ফলাফল হাতে পেয়েছি, তা কাঙ্ক্ষিত ফল নয়। সেনাবাহিনী পিএমএলএন এবং পিপিপিকে একত্রিত করে একটি জোট সরকারকে সমর্থন করতে পারে, তবে বিলাওয়াল ভুট্টো জারদারি, শাহবাজ শরিফ বা নওয়াজ শরিফের মধ্যে প্রধানমন্ত্রী কে হবেন তা এখনও নিশ্চিত নয়।

পাকিস্তানের স্বাধীনতার পর তিন দশকেরও বেশি সময় সরাসরি সামরিক শাসন জারি ছিল দেশটিতে। সেই থেকেই দেশটিতে সেনাবাহিনীর আধিপত্য শুরু হয়। এখনো তা চলমান রয়েছে। 

এদিকে দেশের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে পিএমএল-এন তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছে, তাই তারা নিরাপদে সেখানে সরকার গঠন করবে। তবে পাকিস্তান পিপলস পার্টির বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দল ছাড়া পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে ফেডারেল সরকার গঠন করা যাবে না।

জিও নিউজকে বিলাওয়াল বলেন, আমরা পুরো গণনা জানি না এবং স্বতন্ত্র প্রার্থীরাও তাদের সিদ্ধান্ত ঘোষণা করেননি। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বিষক্রিয়া দূর না করে কোনো সরকারই জনগণের সমস্যার সমাধান করতে পারবে না।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit