মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

চট্টগ্রামে ২০০ টাকায় দেখা যাবে বিপিএল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ। সিলেট ও ঢাকায় তিন পর্ব শেষে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এখন চট্টগ্রামের অপেক্ষায়।

মঙ্গলবার থেকে বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে চার-ছক্কার লড়াই। চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। এই মাঠে দিনে দুটি করে মোট ১২ টি ম্যাচ হবে। চট্টগ্রামে প্রথম ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানস।

শনিবার এক বিবৃতিতে বিসিবি চট্টগ্রাম পর্বের জন্য টিকিটের মূল্য প্রকাশ করেছে। গ্র্যান্ড স্ট্যা­ও রুফটপ হসপিটালিটিতে বসে খেলা দেখতে চাইলে গুণতে হবে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিটের মূল্য ১ হাজার ৫০০। এছাড়া ক্লাব হাউস ৮০০, ইস্টার্ন স্ট্যান্ড ৪০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকা ধরা হয়েছে।

টিকিট বিক্রি করা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা কাউন্টার (বিটাক মোড়) ও এম এ আজিজ স্টেডিয়াম কাউন্টার থেকে । রোববার এই দুই কাউন্টারে টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ম্যাচের দিন ও তার আগের দিন টিকিট কেনা যাবে। 

এছাড়া অনলাইনেও রোববার থেকে টিকিট মিলবে। এক্ষেত্রে এম এ আজিজ স্টেডিয়ামের কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit