মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বরিশালের কাছেও হারল ঢাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলে হারের বৃত্তে আটকে আছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুর্দান্ত ঢাকা। আজকের ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামার আগে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছিল ঢাকা।

এবার ফরচুন বরিশালের কাছে ৪০ রানে হেরেছে মোসাদ্দেক হোসেনের দল। ১৯০ রানের টার্গেটে খেলতে নেমে সুবিধা করতে পারেননি ঢাকার ব্যাটাররা। বরিশালের বোলিং তোপে ১৪৯ রানে গুটিয়ে গেছেন তারা।

বরিশালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। আর ঢাকার হয়ে ৩০ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অ্যালেক্স রোজ।

বিপিএলের ২৮তম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমেই দুই ওপেনারকে হারিয়েছিল ফরচুন বরিশাল। তবে দলের হাল ধরেন তিনে নামা সৌম্য সরকার ও পাঁচে নামা মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ-সৌম্যর ব্যাটে ভর করেই দুর্দান্ত ঢাকাকে ১৯০ রানের টার্গেট দিয়েছে বরিশাল।

৮ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন আহমেদ শেহজাদ। আর শরীফুল ইসলাম তামিমকে ফিরিয়েছিলেন ব্যক্তিগত চার রানে। তিনে নামা সৌম্য ৪৮ বলে ৭৫ রান করে অপরাজিত ছিলেন। আর রিয়াদ শরীফুলের বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৪৭ বলে করেন ৭৩ রান।

ঢাকার হয়ে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম নিয়েছেন দুইটি করে উইকেট।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit