মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানের কয়েকটি কেন্দ্রে আবারো হবে ভোট

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে বেশ কয়েকটি আসনের একাধিক ভোটকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত (নির্বাচনী সামগ্রী ছিনতাই ও ক্ষতিগ্রস্থ) ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রগুলোতে নতুন করে আগামী ১৫ ফ্রেব্রুয়ারি ভোটের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। খবর ডনের

নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি এনএ-৮৮, পিএস-১৮ ও পিকে-৯০ আসনের কয়েকটি ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন হবে।

এনএ-৮৮ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২৬টি ভোটকেন্দ্রের নির্বাচনী সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়ার পর ইসিপি এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পিএস-১৮ তে অজ্ঞাতপরিচয় ব্যাক্তিরা দুটি ভোটকেন্দ্র থেকে ভোটগ্রহণ সামগ্রী ছিনিয়ে নিয়েছে। আর পিকে-৯০-তে জঙ্গিরা অন্তত ১৫টি ভোটকেন্দ্রের নির্বাচনী সামগ্রী ক্ষতিগ্রস্ত করে দিয়েছে।

এদিকে পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফল দেরিতে প্রকাশ করায় আগামীকাল রোববার আন্দোলনের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। বিভিন্ন রিটার্নিং অফিসারের কার্যালয়ের বাইরে শান্তিপূর্ণ আন্দোলন করবে দলটি।

পিটিআই নেতা ব্যারিস্টার গহর আলী খান দলীয় কর্মী ও সমর্থকদের আগামীকাল নির্বাচনী এলাকাগুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের বাইরে এ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ইমরান খানের নির্দেশানুসারে, যে এলাকাগুলোতে আমাদের ফলাফল আটকে রাখা হয়েছিল এবং বিলম্বিত করা হয়েছিল, আমরা সেই তালিকা প্রকাশ করব। তারা ইচ্ছাকৃতভাবে পিটিআইকে দমানোর জন্য ওই আসনগুলোতে দেরিতে ফল প্রকাশ করা হয়েছে।

গহর আরও বলেছেন, প্রতিবাদটি শান্তিপূর্ণ হবে। এটি একটি সাংবিধানিক অধিকার।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit