মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

তামিম-রাসেলের মাইলফলক ছুঁলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে সাত ম্যাচে ৬৫ রান করেছেন সাকিব আল হাসান। এই রান করার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের এই তারকা অলরাউন্ডার। 

সাকিবের আগে ২৫৪ ইনিংসে ব্যাট করে ৪টি সেঞ্চুরি আর ৪৬টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৩৮৬ রান করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। 

এবারের বিপিএল শুরুর আগে সাত হাজার থেকে স্রেফ ৪৬ রান দূরে ছিলেন সাকিব। চোখের সমস্যায় শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেননি। 

শনিবার বিপিএলের চলতি আসরের ২৭তম ম্যাচে মুখোমুখি হয় সাকিবের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১১ রানের পাহাড় গড়ে রংপুর। টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ৫৩ রানের জয় পায় রংপুর। 

দলের জয়ে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সাত হাজারি ক্লাবের সদস্য হন সাকিব। এতেই ডাবল পূর্ণ করেন তিনি। টি-টোয়েন্টিতে ৪০০ এর বেশি উইকেট শিকারের পাশাপাশি ৭ হাজার রান আছে সাকিব এবং ওয়েষ্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। 

আন্দ্রে রাসেল ব্যাট হাতে সংগ্রহ করেন ৭ হাজার ৯৯২ রান। আর বল হাতে শিকার করেন ৪২৪ উইকেট। 

সাকিব বল হাতে শিকার করেন ৪৭৪ উইকেট।

আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। তিনি বল হাতে ৬২৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৬ হাজার ৯২০ রান।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit