শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল আবারও টমি শেলবি হয়ে পর্দায় কিলিয়ান মারফি

লালমনিরহাটে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ মোঃ রনজু মিয়া (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার গোকুন্ডা  ইউনিয়নের মুস্তফিহাট এলাকার বিনিময় প্রাইম ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাদক ব্যবসায়ী রনজু মিয়া লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোরাগাছ এলাকার মোঃ ভোলা মিয়ার ছেলে।লালমনিরহাট সদর থানা মোঃ ওমর ফারুক জানায়, জেলাকে মাদক মুক্ত রাখতে লালমিরহাট জেলা পুলিশ সব সময় অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ মুস্তফিহাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখানকার প্রাইম ফিলিং স্টেশনের সামনে থেকে এক যুবককে সন্দেহমুলক একটি ব্যাগসহ আটক করে পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করলে ব্যাগে প্লাস্টিকের কাগজ দিয়ে পেছিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার এবং আটক ওই ব্যাক্তিকে গ্রেপ্তার দেখানো হয়।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তার মাদক ব্যনসায়ী রনজু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ সুপার লালমনিরহাট মহোদয় এর দিক নির্দেশনায় জেলাকে মাদক ও জুয়া মুক্ত রাখতে আগামীতেও জেলা পুলিশ প্রসাশনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit