মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

‘জাদেজাকে ক্রিকেটার বানাতে নাইট গার্ডের চাকরি করেছি, এখন সে খোঁজ নেয় না’

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। 

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিরুদ্ধ সিং জাদেজা বলেছেন, ‘আমরা খুবই গরিব পরিবার থেকে এসেছি। রবীন্দ্র জাদেজাকে ক্রিকেটার বানানোর জন্য আমার অনেক পরিশ্রম হয়েছে। টাকা আয় করার জন্য আমি প্রতিদিন ২০ লিটার দুধের ক্যান কাঁধে বহন করে নিয়ে বাজারে বিক্রি করেছি।’

তিনি আরও বলেন, ‘জাদেজার জন্য আমি নাইট গার্ডের কাজও করেছি। শুধু আমিই না, জাদেজার বোনও আমার চেয়ে বেশি পরিশ্রম করেছে ওর জন্য। সে জাদেজাকে মায়ের মতো যত্ন করে লালান-পালন করেছে। অথচ এখন জাদেজা আমার এবং আমার মেয়ের কোনো খোঁজ খবর রাখে না।’ 

অনিরুদ্ধ সিংহ আরও বলেন, ‘ক্রিকেট খেলে আমার ছেলে বিশ্ব তারকা হয়েছে। বিলাসবহুলন ফ্ল্যাটে থাকে, জামনগরে তার একটি খামারবাড়ি আছে। অথচ আমি দুই রুমের একটি বাসায় সাদামাটা জীবনযাপন করছি। আমার স্ত্রীর পেনশনের মাসিক ২০ হাজার টাকায় কোনো মতে আমার জীবন চলে। আমার একজন গৃহকর্মী আছে, সে আমার জন্য রান্না করে।’

তিনি আরও বলেন, ‘আমরা একই শহরে থাকি। অথচ রবিন্দ্র জাদেজা আমার সাথে দেখা সাক্ষাৎ করে না। জানি না বউ ওকে কী জাদু করেছে। পাঁচ বছর হলো নিজের নাতনির মুখও দেখতে পারিনি।’

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit