মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

জোট গঠনে ইমরানের দৌড়ঝাঁপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একের পর একের চমক দেখাচ্ছে পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান মুসলিম লীগের হাড্ডাহাড্ডি লড়াই হলেও এগিয়ে রয়েছে ইমরান খানের স্বতন্ত্র প্রার্থীরা।

তবে ইতিমধ্যে জানা গেছে যে এমন পরিস্থিতিতে জোট সরকার গড়তে ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আর সেই লক্ষ্যে শুক্রবার রাতে লাহোরে বৈঠক ও করেছে দুই দল।

বৈঠকে পিপিপি এবং পিএমএল-এন দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

এমন অবস্থায় এবার নড়েচড়ে বসেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। পিটিআই এর বিপুল সংখ্যক অনুমোদিত স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ের পরে এবার রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথে জোট গঠনের বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকের আহ্বান করেছে দলটি।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার খান, আসাদ কায়সার, আলী মুহাম্মদ খান এবং অন্যান্যরা এই বৈঠকে যোগ দেবেন যেখানে নতুন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা করা হবে।

তবে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাথে জোট গঠন করবে না পিটিআই।

ব্যারিস্টার গোহার আলী খান বলেন, “আমরা পিপিপি এবং পিএমএল-এনের সাথে জোট সরকার গঠন করতে চাই না। আমরা কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গঠন করব।”

তিনি বলেন, ‘খাইবার পাখতুনখোয়ায় পিটিআই-এর স্পষ্ট নেতৃত্ব রয়েছে এবং সেখানেও সরকার গঠন করব। পিটিআই এবার সংসদে থাকবে এবং তার ভূমিকা পালন করবে।‘

এ সময় তিনি দাবি করেন যে, ‘পিটিআই ১৫০টি জাতীয় পরিষদের আসনে জয়লাভ করছে এবং কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন অর্জন করতে সক্ষম হবে’।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit