মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

বাঁচার জন্য পশু খাদ্যও খাচ্ছে গাজার মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জীবন আর মৃত্যু এই উপত্যকায় মিলেমিশে একাকার। ওদের যেনো কোথাও কেউ নেই। ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কথিত মানবিক বিশ্ব। মানবতার ত্রাতারা অন্ধ। দুয়ার বন্ধ করে আছেন জাতিসংঘে সভ্যতার বাণী আওড়ানো ‘দেবদূতরা’ও। বোমার পর বোমা পড়ছে। পুড়ে যাচ্ছে বাড়িঘর, ঝলসে যাচ্ছে দেহ। ঘরে খাবার নেই, তৃষ্ণায় ঠোঁট ফেটে একাকার, সুপেয় পানিও বিরল হয়ে উঠেছে। রোগের আক্রমণ আর বোমাক্রান্ত শরীরে সুস্থতা আনার মাধ্যম হাসপাতালগুলোও বন্ধ। দিনে বোমার ধোঁয়ার ঝাপসা দৃষ্টির সামনে রাত হাজির হয় নিকষ আঁধার নিয়ে। তবুও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বাসিন্দারা বাঁচার লড়াই করছে। আর সেই লড়াই এতোটাই কঠিন যে তাকে কেবল মানবেতর বললেও ঠিকঠাক পরিস্থিতি বোঝা যাচ্ছে না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া গাজার বাসিন্দারা ভুগছেন তীব্র সংকটে। অনেকের দিনের দিন কাটছে কোনো রকম খাবার ছাড়াই। ইসরায়েলি সেনাদের আগ্রাসনের কারণে জাতিসংঘসহ অন্য সংস্থাগুলোও সহায়তা সামগ্রী পৌঁছে দিতে পারছে না। তাই বাধ্য হয়ে গাজার বাসিন্দাদের অনেকেই পশু খাদ্য খেয়ে জীবনযাপন করছে। তবে সেই খাদ্যও খুব একটা তাদের হাতে নেই।

গাজার বাসিন্দারা একটু সুপেয় পানির আশায় মাটিও খুড়ছে। গোসল করার পানিটুকুও নেই তাদের কাছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার তরুণ ও শিশুদের মধ্যে অপুষ্টি আশঙ্কাজনকহারে বাড়ছে। ১৫ শতাংশ কমবয়সী মানুষই ভুগছে পুষ্টিহীনতায়। জাতিসংঘের ত্রাণের সমন্বয়ের দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, গাজার অর্ধেকেরই বেশি সহায়তা পৌঁছাতে পারছে না। পথে এসব সহায়তা বহর আটকে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। সংস্থাটির মতে উত্তর গাজার তিন লাখের বেশি মানুষ সহায়তার অভাবে দুর্ভিক্ষের মুখে রয়েছে। 

যদিও ইসরায়েলের দখলদার বাহিনী দাবি করছে, গাজায় দুর্ভিক্ষের মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে বিবিসি গাজার বাসিন্দাদের সাথে কথা বলে জানতে পেরেছে, মানুষ বাধ্য হয়ে বাঁচার জন্য পশু খাদ্য খাচ্ছে। এমনকি সেই খাবারও ফুরিয়ে গেছে। বাজারেও কোনো ধরনের খাবার পাওয়া যাচ্ছে না। মজুদ করা সব ধরনের শুকনো খাবারও প্রায় শেষ। আবার অনেকে শুধু চাল খেয়েও দিন পার করছেন। বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি বিবিসিকে জানিয়েছে, গাজায় খাদ্য সহায়তা বহনকারী পাঁচটি বহরের চারটিই আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit