মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

দক্ষিণ কোরিয়ার ভূখণ্ড দখল করতে অবশ্যই প্রস্তুত থাকতে হবে : কিম

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, যেকোনো জরুরি পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ড দখল করতে পিয়ংইয়ংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। উত্তর কোরীয় সামরিক বাহিনীর প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে কিম জং উন একথা বলেন।

এ সময় তিনি দেশের সামরিক বাহিনীর প্রশংসা করে বলেন, সেনাবাহিনীকে অবশ্যই দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষা করতে হবে। সাম্রাজ্যবাদীরা যে প্রতারণা এবং যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে তার মোকাবেলায় সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে কিম জং উন বলেন, আমরা আমাদের জনগণের বিভাজন এবং সংঘর্ষের ইতিহাস সংক্ষিপ্ত করেছি এবং দক্ষিণ কোরিয়ার পুতুল সরকারকে পিয়ংইয়ংয়ের সবচেয়ে ক্ষতিকারক এবং অপরিবর্তনীয় শত্রু হিসেবে সংজ্ঞায়িত করেছি। এই অবস্থায় জরুরি পরিস্থিতিতে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এবং নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিয়েছে যে, দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডকে উত্তর কোরিয়া দখল করে নেবে।

এর কিছুদিন আগে কিম জং উন দক্ষিণ কোরিয়ার সঙ্গে তার দেশের পুনঃ একত্রীকরণের সম্ভাবনাকে বাতিল করে দিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যাপক মাত্রায় বিরোধিতা রয়েছে। এছাড়া তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়াকে দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করার জন্য উত্তর কোরীয় পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit