মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

পাকিস্তানে জোট সরকার গঠনে একমত পিএমএলএন- পিপিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ পাকিস্তানে জোট সরকার গঠনে একমত হয়েছে পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এই দুই দল। 

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ও সহসভাপতি, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) নেতা শেহবাজ শরীফ। এই সাক্ষাতেই নতুন জোট সরকার গঠনে সম্মত হন তারা।

তবে এর আগে পিপিপির অন্যতম নেতা খুরশিদ শাহের ঘোষণার বিষয়ে কোনও হালনাগাদ তথ্য পাওয়া যায়নি। তিনি বলেছেন, যদি নওয়াজ শরীফ প্রধানমন্ত্রী হতে চান, তাহলে পিএমএলএন-এর সঙ্গে জোট করে সরকারে যোগ দেবে না পিপিপি। নির্বাচনের আগে থেকেই পিপিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগামী সরকারের প্রধানমন্ত্রী হতে চান বিলাওয়াল ভুট্টো জারদারি।

পিপিপির শীর্ষ নেতাদের সঙ্গে পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভির বাসভবনে সাক্ষাৎ করেন শেহবাজ শরীফ। বৈঠকের সূত্র দাবি করেছে, আসিফ আলি জারদারি ও শেহবাজ শরীফ পাঞ্জাব প্রদেশ এবং কেন্দ্রে সরকার গঠনে একমত হয়েছে।

এক্ষেত্রে দুটি দলই পরবর্তী বৈঠকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। কিভাবে ক্ষমতা ভাগাভাগি হবে তা আগামী মিটিংয়ে চূড়ান্ত হবে। শুক্রবারের ওই মিটিং স্থায়ী হয় ৪৫ মিনিট। 

এদিন দেশকে রক্ষা করতে একটি জোট সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলের প্রতি আমন্ত্রণ জানান সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এর আগে মডেল টাউনে দলীয় নেতাকর্মীদের প্রতি ভাষণে নওয়াজ শরীফ দাবি করেন নির্বাচনে তার দল বৃহৎ দল হিসেবে আবির্ভূত হয়েছে। এ সময় শেহবাজ শরীফ ছাড়াও দলের প্রধান সাংগঠনিক সংগঠন মরিয়ম নওয়াজ ও দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: জিও নিউজডন নিউজ

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit