মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ইমরানকে ক্ষমতাচ্যুত করার ‘নাটের গুরু’ জাহাঙ্গীর খানের ‘করুণ পরিণতি’

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ইমরান খানকে প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের ‘নাটের গুরু’ তারই এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন। তার এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে। জানা গেছে, দু’টি আসনেই ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর কাছে জাহাঙ্গীর খান তারিন বিপুলে ভোটে হেরেছেন। পাকিস্তান অবজারভারসহ দেশটির বেশকিছু সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

পাকিস্তানের পার্লামেন্টে ২০২২ সালের ১০ এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেন ইমরান খান। সেই সময় জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দিয়েছিলেন। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পেছনের ‘নাটের গুরু’ ছিলেন এক সময়ের বিশ্বস্ত সঙ্গী জাহাঙ্গীর খান তারিন। 

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর তারিনের সঙ্গে দূরত্ব তৈরি হয়।। এক সময় দলের ভেতরেই নিজ অনুসারীদের নিয়ে আলাদা একটি গোষ্ঠী গঠন করে তাদের মাধ্যমেই ইমরানকে ক্ষমতাচ্যুত করেন জাহাঙ্গীর তারিন। এবার সেই তারিনেরই ভোটের লড়াইয়ে ‘করুণ পরিণতি’ হলো। 

নির্বাচনী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বর্তমানে ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টির (আইপিপি) চেয়ারম্যান জাহাঙ্গীর তারিনকে হারিয়ে লোধরানে এনএ-১৫৫ আসনে সাদিক খান বালুচ ১ লাখ ১৭ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একইভাবে মুলতানে এনএ-১৪৯ আসনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মালিক আমির ডোগার ১ লাখ ৪৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ আসনে ৫০ হাজার ১৬৬ ভোট পেয়ে পরাজিত হন জাহাঙ্গীর তারিন। উভয় আসনে জাহাঙ্গীর তারিনের পরাজয় তার দলের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit