মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মিঠুন চক্রবর্তী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : বুকে ব্যথা দিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে ইএম বাইপাসের ধারে অ্যাপোলো গ্লেনিগেলস হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

জানা গেছে, এদিন সকালবেলা হঠাৎ করেই তিনি অসুস্থতা বোধ করেন। সে সময় তিনি একটি শুটিংয়ের (অভিনেতা সোহন চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবি) কাজে ব্যস্ত ছিলেন। শুটিং চলাকালীনই সকাল ১০টা নাগাদ ফ্লোরের মধ্যে অসুস্থ হয়ে বসে পড়েন তিনি। এর পরেই এক মুহূর্ত দেরি না করে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিইউ কেবিনের ১২৮ নম্বর বেডে রাখা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। ইতোমধ্যেই তার চিকিৎসা শুরু হয়েছে, তার চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। একাধিক পরীক্ষা-নিরীক্ষাও হয়েছে। সেই রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকরা সর্বক্ষণ তাকে পর্যবেক্ষণে রাখছেন।

যদিও হাসপাতালের তরফে এখনো পর্যন্ত কোনো মেডিকেল বুলেটিন প্রকাশ করা হয়নি।

২০২৩ সালের ডিসেম্বর মাসে তার ‘কাবুলিওয়ালা’ ছবিটি মুক্তি পায়। সুমন ঘোষ পরিচালিত ওই ছবিতে মিঠুনের অভিনয় প্রশংসাও কুড়িয়েছিল। কয়েকদিন আগেই ভারত সরকারের তরফে পদ্মভূষণ সম্মাননা দেওয়া হয় তাকে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit