মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

রেকর্ড সংখ্যক চীনা বেলুন শনাক্ত করল তাইওয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাইওয়ান প্রণালীর আকাশসীমায় রেকর্ড ৮টি চীনা বেলুন শনাক্ত করতে সক্ষম হয়েছে। শনিবার দেশটি এমন দাবি করেছে বলে খবর দিয়ে আল আরাবিয়া।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব বেলুন শনাক্ত করেছে তারা। এই বেলুনগুলোর মধ্যে দুটি দ্বীপের ওপর দিয়ে উড়ে গেছে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে চীন। তবে নিজেদের স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে দাবি করে তাইওয়ান। গত ডিসেম্বর থেকে তাইওয়ানের আকাশে চীনা বেলুন শনাক্ত করার অভিযোগ করছে তাইওয়ান। 

তাইপের দাবি, এসব বেলুন বিমান চলাচলের সুরক্ষা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রচেষ্টার জন্য হুমকিস্বরূপ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে চীনা সামরিক কর্মকাণ্ডের উপর তাইওয়ানের প্রতিদিনের রিপোর্টে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রথম বেলুন এবং শেষটি সন্ধ্যার দিকে শনাক্ত করেছে তারা।

মন্ত্রণালয়ের দেওয়া মানচিত্র অনুযায়ী, বেলুন দুটি তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করেছে। অন্যগুলো অদৃশ্য হওয়ার আগে উপকূলের কাছে পৌঁছেছিল। তবে একটি বেলুন তাইওয়ানের উত্তরে সমুদ্রের ওপর দিয়ে উড়েছিল।

গত মাসে চীন সরকার বেলুন সম্পর্কে তাইওয়ানের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সেগুলো আবহাওয়া সংক্রান্ত উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit