বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

লালমনিরহাট সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিন বিঘা করিডোর থেকে এক শিশুসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের তিনবিঘা করিডোর সীমান্তের মেইন পিলার ৮১২ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃত রোহিঙ্গারা টেকনাফ সেকমারকুল ২১ রিফিউজি রোহিঙ্গা ক্যাম্পের মৃত ইউনুস আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহর স্ত্রী মোছাঃ শরিফা বেগম (১৯), একই ক্যাম্পের শামছুল হকের মেয়ে মোছাঃ আমেনা বেগম (১৫) এবং শিশু সন্তান মোছাঃ রিনাস বিবি (২৭ মাস)।পাটগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটককৃত রোহিঙ্গাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে বিজিবি তাদের আটক করে সন্ধ্যায় তাদের থানায় সপর্দ করেছে। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit