বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

পাকিস্তানে এগিয়ে ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ২০০টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৮৬টি আসনে জয়লাভ করেছেন। 

অন্যদিকে ৫৯টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪৪টি আসনে।

আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থী নেতারা। অন্যদিকে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতার (১৩৪টি আসন) দিকে এগোতে পারছে না। সেই হিসেবে জোট গঠন ছাড়া সরকার গঠন করতে পারবে না কোনো দল।

এদিকে পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেছেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না। তাদের সঙ্গে জোট করার কোনো ইচ্ছা নেই পিটিআইয়ের। 

এদিকে দেশটির গণমাধ্যম ডন এ পর্যন্ত ৯৩ আসনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করেছে, এর মধ্যে ৩৬টি আসন পেয়েছেন ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের দল পেয়েছে ৩১টি আসন এবং বিলওয়ালের পিপিপি পেয়েছে ১৮টি আসন। 

প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ৩৩৬টি। এর মধ্যে ভোট হয় ২৬৬টি আসনে। বাকী ৭০টি আসন সংরক্ষিত। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে।

পাকিস্তানের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কমপক্ষে ১৩৪টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit