শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সত্যি কী হামাস নেতাদের বহিষ্কার করবে কাতার?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দোহা থেকে হামাস নেতাদের বহিষ্কার করতে যুক্তরাষ্ট্র ও কাতার কাজ করছে। 

সৌদি অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম আল-আরাবিয়া এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, দোহা থেকে হামাস নেতাদের বহিষ্কারের যৌথ পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও কাতার। 

তবে গণমাধ্যমটি বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অন্য কোনো উৎস দ্বারাও দাবিটি সমর্থন করা হয়নি।

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক ও খালেদ মেশাল কাতারে অবস্থান করছেন।

গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি যুদ্ধের পর থেকে কাতার মধ্যস্থতার ভূমিকা পালন করছে। কিন্তু ইসরায়েলি নেতারা কাতারে হামাস নেতাদের উপস্থিতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে। 

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit