শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

স্ত্রীর কথায় ওঠেন-বসেন জাদেজা?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : এবার ছেলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভারতীয় তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজা। তার অভিযোগ পুত্রবধূর বিরুদ্ধেও। জাদেজার স্ত্রী বিজেপি বিধায়ক রিভাবা। অনিরুদ্ধসিনের অভিযোগ, ছেলে এবং তার পুত্রবধূ তাদের সাথে সম্পর্ক রাখে না। একই শহরে থাকলেও একা থাকতে হয় তাকে। তবে অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা।

জাদেজা সম্পর্কে তার বাবা ‘দিব্যা ভাস্কর’ নামের এক সংবাদমাধ্যমকে বলেন, ‌‘সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে জাদেজা এবং রিভাবার কোনও সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দু’তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে একাই থাকি আমি। আলাদা বাড়িতে থাকে জাদেজা এবং রিভাবা। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না ওর স্ত্রী কী জাদু করেছে জাদেজাকে।” 

এই অভিযোগ অস্বীকার করেছেন জাদেজা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, “এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে পাত্তা দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যে জিনিসগুলো বলা হয়েছে, তার কোনও অর্থ নেই। সব মিথ্যে। এক পক্ষের কথা বলা আছে ওখানে, আর সেই সব কথা অস্বীকার করছি। আমার স্ত্রীয়ের চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে। কিন্তু সেগুলো সকলের সামনে বলা ঠিক নয় বলেই আমি মনে করি।”

জাদেজার বাবা জানিয়েছেন যে, ছেলেকে ক্রিকেটার বানানোই তার জীবনের মস্ত ভুল ছিল। অনিরুদ্ধসিন বলেন, “ও আমার ছেলে, এটাই এখন আমার সব থেকে বড় যন্ত্রণার জায়গা। ওর বিয়ে না দিলেই ভাল হত। জাদেজা ক্রিকেটার না হলে আরও ভাল হত। তাহলে আমাদের জীবন অনেক সহজ হত। বিয়ের তিন মাসের মধ্যে জাদেজার স্ত্রী সব সম্পত্তি ওর নামে লিখে দিতে বলে। আমাদের পরিবারের মধ্যে বিভেদ তৈরি করে দেয় রিভাবা। ও পরিবারের সঙ্গে থাকতে চায়নি। স্বাধীন জীবন চেয়েছিল। আমি ভুল হতে পারি, নয়নাবা (জাদেজার বোন) ভুল হতে পারে, কিন্তু কী করে পরিবারের আরও ৫০ জন লোক ভুল হতে পারে। ওদের সঙ্গে পরিবারের কারও কোনও সম্পর্ক নেই।”

জাদেজার মেয়ের মুখ বহু দিন দেখেননি বলেও দাবি অনিরুদ্ধসিনের। তিনি বলেন, “কোনও কিছু লুকাতে চাই না। গত পাঁচ বছরে নাতনির মুখ দেখিনি। সব কিছুই দেখে জাদেজার শ্বশুরবাড়ির লোকেরা। সব কিছুর মধ্যে ওরা মাথা গলায়। জাদেজার টাকার দিকে ওদের নজর।”

২০১৭ সালে বিয়ে হয় জাদেজা এবং রিভাবার। ২০২২ সালে রিভাবা বিজেপির হয়ে গুজরাট বিধানসভার জামনগর থেকে ভোটে জিতেছিলেন। জাদেজার বোন নয়নবা যুক্ত কংগ্রেসের সঙ্গে।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit