বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে ১২ কোটি রুপি মূল্যের সাপের বিষ জব্দ, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে ১২ কোটি রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জের শ্রীরামপুর সীমান্ত চৌকি এলাকা থেকে এই বিপুল অর্থ মূল্যের সাপের বিষ জব্দ করে ৬১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। বাংলাদেশ থেকে ওই বিষ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ। 

বিএসএফের বিবৃতিতে জানিয়েছে , নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকায় তপন অধিকারীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তপনের বাড়ির বেলকনি থেকে একটি কাঁচের জার উদ্ধার করা হয়। সেই জারের মধ্যে থাকা ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের তরল বিষ উদ্ধার করা হয়। বিষ ভর্তি ওই কাঁচের জারটি একটি পলিথিনের প্যাকেটে মোড়ানো ছিল। আন্তর্জাতিক বাজারে এই বিষের মূল্য আনুমানিক ১২ কোটি রুপি। 

পরবর্তীতে ওই বিষ জব্দ করা হয় এবং আটক করা হয় ৫০ বছর বয়সী তপন অধিকারীকেও। 

তপনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পেরেছে বাংলাদেশের দিনাজপুর জেলার গোয়ালাপাড়া গ্রামের বাসিন্দা কালু মন্ডলের কাছ থেকে অবৈধভাবে এই বিষ সংগ্রহ করে তপন তার নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল। 

পরে জব্দকৃত বিষ এবং তপনকে বালুরঘাটের ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit