বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

যে কারণে ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন ইলন মাস্ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি মুঘল ইলন মাস্ক শুক্রবার ঘোষণা করেছেন, ম্যাসেজ (বার্তা) এবং অডিও -ভিডিও কলের জন্য কেবল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ব্যবহার করার পরিকল্পনা করছেন তিনি। তিনি ফোন নম্বর ব্যবহার বন্ধ করতে যাচ্ছেন।

এক্সে (আগের নাম টুইটার) এক পোস্টে তিনি বলেন, কয়েক মাসের মধ্যে আমি আমার ফোন নম্বর বন্ধ করে দেব এবং টেক্সট ও অডিও-ভিডিও কলের জন্য এক্স ব্যবহার করব।

মাস্কের এই পদক্ষেপকে এক্স-এর অডিও -ভিডিও কলিং ফিচার প্রচারের প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। গত বছরের অক্টোবরে এই ফিচারটি চালু করা হয়েছিল।

তখন থেকে তিনি এক্সকে একটি ‘অল অ্যাপ্লিকেশন’ হিসাবে বিকশিত করার পক্ষে জোরালোভাবে পরামর্শ দিচ্ছেন। এক্স গত বছর কিছু ব্যবহারকারীর জন্য ভিডিও এবং অডিও কলিংয়ের প্রাথমিক সংস্করণ চালু করে।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit