বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

বিরল ক্লাবে অস্ট্রেলিয়ার ‘প্রথম’ ওয়ার্নার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ও ওয়ানডে থেকে নিয়েছেন অবসর। অস্ট্রেলিয়ার হয়ে কেবল টি-টোয়েন্টি খেলার জন্য নিজেকে উন্মুক্ত রেখেছেন ডেভিড ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামলেন বাঁহাতি এই ওপেনার।

ক্রিকেট তিন সংস্করণেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির আছে কেবল রস টেলর ও বিরাট কোহলির। এবার অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সেই বিরল ক্লাবে যোগ দিলেন ওয়ার্নার। টেস্ট ও ওয়ানডেতে ১০০টি ম্যাচ খেলার মাইলফলক আগেই স্পর্শ করেছেন তিনি।

২০০৯ সালে টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন  ওয়ার্নার। ১৫ বছরের ক্যারিয়ারে আজ খেলছেন তার শততম ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যারন ফিঞ্চ (১০৩) ও গ্লেন ম্যাক্সওয়েল (১০১)।

২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নিজের শততম ওয়ানডে খেলেন ওয়ার্নার। দুর্দান্ত এক সেঞ্চুরিতে মাইলফলকের ম্যাচটি রাঙান তিনি। ১১৯ বলে ১২ চার ও ৩ ছক্কায় করেন ১২৪ রান। শততম টেস্টে নিজেকে আরও ছাড়িয়ে যান বাঁহাতি এই ওপেনার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে হাঁকান ডাবল সেঞ্চুরি। ২৫৫ বলে ১৬ চার ও ২ ছক্কায় ঠিক ২০০ রানেই আউট হন তিনি। আজ আরও এক ইতিহাস হাতছানি দিচ্ছে তাকে।

নিজেদের শততম টি-টোয়েন্টি ম্যাচে টেলর বা কোহলির কেউই শতকের দেখা পাননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২০ বলে ৪৮ রানে অপরাজিত আছেন ওয়ার্নার।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit