মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

রঙিন ফুলকপি: কেন সাধারণ ফুলকপির চেয়ে ভালো?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ বলেন, ‘রঙিন ফুলকপি চাষের বড় সুবিধা হচ্ছে কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র জৈবসার প্রয়োগ করেই সর্বোচ্চ ফলন পাওয়া যায়। তাই মারাত্মক ক্ষতিকর ভারী ধাতুর প্রভাব নেই বললেই চলে।’

‘বাজারে সাদা, হলুদ, বেগুনি ও সবুজ রঙয়ের ফুলকপি পাওয়া যায়। প্রচলিত সাদা ফুলকপির চেয়ে এসব রঙিন ফুলকপিতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। হলুদ ফুলকপিতে ভিটামিন এ এর বিকল্প হিসেবে ক্যারোটিনয়েড থাকে। এমনকি কচুতে যে পরিমাণ ভিটামিন ‘এ’ থাকে তার চেয়ে বেশি পরিমাণ থাকে হলুদ ফুলকপিতে। বাহ্যিক আবরণের কোষ, ত্বক, দাঁত, ও অস্থির গঠনের জন্য ভিটামিন এ জরুরি।

বেগুনি রংয়ের ফুলকপিতে থাকে অ্যান্থোসায়ানিন। ক্যারোটিনয়েড ও অ্যান্থোসায়ানিনে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাছাড়া ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে, উচ্চ কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও হৃদরোগের ঝুঁকি কমায়।’

তিনি আরও বলেন, ‘শাক জাতীয় সবজি ও ফুলকপি ছাড়া অন্যান্য সবজিতে তেমন ফাইবার বা আঁশ থাকে না। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে ও হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। রঙিন ফুলকপিতে প্রচলিত সাদা ফুলকপির চেয়ে ফাইবার অনেক বেশি পরিমাণে থাকে। রঙিন ফুলকপির আরেকটি বিশেষত্ব হলো অন্যান্য সবজির তুলনায় আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। যা মানুষের রক্ত ও হাড় গঠন করে। রঙিন ফুলকপিতে ভিটামিন বি কমপ্লেক্স ( ভিটামিন বি-১, বি-২, বি-৩, বি-৫, বি-৬ এবং বি-১২) থাকে। ভিটামিন বি-২ বা রিবোফ্লাভিন মুখ বা ঠোঁটের ঘায়ের জন্য খুবই উপকারী। তাছাড়া সবুজ ফুলকপি ভিটামিন ‘সি’ এর একটি ভালো উৎস।’

ফুলকপি যেহেতু পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার তাই এটি সব বয়সের মানুষের জন্য বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য আদর্শ একটি খাবার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাইরের দেশে রঙিন ফুলকপি সালাদ হিসেবে কাচা খাওয়া হয়। তবে আমাদের দেশের মানুষ কাচা ফুলকপি খাওয়াতে অভ্যস্ত না হওয়ায় হালকা সিদ্ধ করে খেতে পারে। হালকা সিদ্ধ করে খেলে এর পুষ্টিগুণ পুরোটাই বজায় থাকে।’এরইমধ্যে দেশের বিভিন্ন জেলার কৃষকেরা রঙিন ফুলকপি পরীক্ষামূলকভাবে চাষ করে সফলতা পেয়েছেন। সাদা ফুলকপির চেয়ে দ্বিগুণ দাম পাওয়ায় দিন দিন রঙিন ফুলকপি চাষে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা।

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit