বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ভিন্ন ভিন্ন রঙের গোলাপে লুকিয়ে রয়েছে বিশেষ অর্থ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গোলাপ এক প্রকারের বহুবর্ষজীবী ফুলের গাছ। এর তিন শতাধিক প্রজাতি এবং কয়েক হাজার জাত রয়েছে। এটি এমন একধরনের গাছপালা গঠন করে, যা ডালপালা খাড়া করে উঠতে বা পেছনে যেতে পারে। ডালপালাগুলোর সঙ্গে প্রায়ই কাঁটা সজ্জিত থাকে। আকার, আকৃতি আর গঠনের বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ফুলটিকে বলা হয় ‘ফুলের রানী’।

কথিত রয়েছে, একটি গোলাপ মানুষের ভালোবাসার গভীর অংশটিকে বোঝাতে সাহায্য করে। তাই মানুষের বিভিন্ন ধরনের অভিব্যক্তি বুঝাতে সাহায্য নেয়া হয় বিভিন্ন রঙের গোলাপ ফুলে। যদিও ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপই সেরা। তবে ভিন্ন ভিন্ন রঙের গোলাপ প্রকাশ করে ভিন্ন ভিন্ন অর্থ। তাই কাউকে গোলাপ উপহার দেয়ার আগে জেনে নিন ভিন্ন ভিন্ন রঙের গোলাপ কী অর্থ প্রকাশ করে।
 
১। লাল গোলাপ: গোলাপের নাম নিলেই প্রথমে যে রঙের গোলাপ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো লাল গোলাপ। লাল রঙের গোলাপ হৃদয়ের প্রতীক। তাই কাউকে ভালোবাসা জানাতে চাইলে তাকে উপহার দিন লাল গোলাপ।
 
২। গোলাপি গোলাপ: কারও প্রশংসা করতে চাইলে এই দিনে তাকে দিতে পারেন গোলাপি রঙের গোলাপ। এটি প্রশংসা, মুগ্ধতার প্রতীক।
 
৩। ল্যাভেন্ডার গোলাপ: এই রঙের গোলাপ সহজে খুঁজে পাওয়া যায় না। কিন্তু এটি প্রেমের মোক্ষম অস্ত্র। কারণ কাউকে এ গোলাপ দেয়ার মানে হলো আপনি তার প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছেন।
  
৪। কমলা গোলাপ: তীব্র আবেগ ও আকুতি বোঝানোর জন্য লাল গোলাপের চেয়ে কমলা গোলাপ বেশি কার্যকরী। তাই কাউকে আপনি মুখে কিছু বলতে না পারলে কমলা রঙের গোলাপের সাহায্য নিতে পারেন।
 
৫। হলুদ গোলাপ: এই রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনো বন্ধুর কাছে এই দিনটি উজ্জ্বল করে তুলতে চাইলে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
 
৬। সাদা গোলাপ: সারল্যের প্রতীক বলতে সাদা গোলাপ। তবে রোজ ডে-তে উপহার দেয়ার জন্য আদর্শ নয়। তবে আপনি যদি কাছের মানুষের সরলতা গুণটিকে বোঝাতে চান তবে তাকে এই গোলাপ দিতে পারেন।
 
৭। পিচ গোলাপ: রোজ ডে-তে দেয়ার জন্য দারুণ হতে পারে পিচ রঙের গোলাপটি। কারণ এই রঙের গোলাপের অর্থ, আপনি তার প্রেমে পড়েছেন, কিন্তু বলতে লজ্জা পাচ্ছেন। মনের কথা চেপে রেখেও যদি এই রঙের গোলাপ কাউকে উপহার দেন তাহলে আপনার না বলা কথা পছন্দের মানুষটিকে নিমিষেই বুঝিয়ে দেবে পিচ রঙের গোলাপটি।
 
সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit