বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

পোল্যান্ড লাটভিয়ায় কি রাশিয়া হামলা করবে, জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পোল্যান্ড বা লাটভিয়া আক্রমণে রাশিয়ার কোনো আগ্রহ নেই। বৃহস্পতিবার প্রচারিত এক সাক্ষাৎকারে পুতিন এই মন্তব্য করেন। 

এদিকে প্রায় দুই বছর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনো মার্কিন সাংবাদিককে পুতিন সাক্ষাৎকার দিলেন।

সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়া তার স্বার্থের জন্য লড়াই করবে। কিন্তু ইউক্রেন যুদ্ধকে পোল্যান্ড ও লাটভিয়ার মতো অন্য দেশে টেনে নেওয়ার কোনো আগ্রহ রাশিয়ার নেই।

পুতিনের কাছে জানতে চাওয়া হয়েছিল, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডে রুশ সেনা পাঠানোর মতো কোনো দৃশ্য তিনি কল্পনা করতে পারেন কিনা।

জবাবে পুতিন বলেন, শুধু একটি ক্ষেত্রেই তেমনটা হতে পারে, যদি পোল্যান্ড রাশিয়া আক্রমণ করে। পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোথাও রাশিয়ার কোনো আগ্রহ নেই।

পুতিন বলেন, কেন আমাদের তা (আক্রমণ) করতে হবে? আমাদের কোনো আগ্রহ নেই।

মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোয় পুতিনের সাক্ষাৎকারটি নেওয়া হয়। সাক্ষাৎকারটি টাকারকার্লসন ডটকমে প্রচারিত হয়।

সাক্ষাৎকারে পুতিন রুশ ভাষায় কথা বলেন। তার বক্তব্য ইংরেজিতে ভাষান্তর করে দেওয়া হয়।

ইউক্রেন, পোল্যান্ডসহ অন্য দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘ মন্তব্য দিয়ে পুতিন তার সাক্ষাৎকার শুরু করেন।

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, পুতিন এ কারণে কার্লসনকে সাক্ষাৎকার দিতে রাজি হয়েছেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে অনেক পশ্চিমা সংবাদমাধ্যমের একপেশে প্রতিবেদন থেকে ফক্স নিউজের সাবেক এই উপস্থাপকের (হোস্ট) দৃষ্টিভঙ্গি ভিন্ন।

কার্লসনের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে মনে করা হয়। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই যুদ্ধে ইউক্রেনকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছেন।  অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছেন ট্রাম্প।  

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit