বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ডোমারে লেপ তোষকের কারখানায় আগুন, ৫ লক্ষাধীক টাকার মালামাল ক্ষতিসাধণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে লেপ তোষকের কারখানায় অগ্নি সংগোগের ঘটনায়, প্রায় ৫লক্ষাধীক টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দীর্ঘ এক ঘন্টা সময় ধরে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘটনাটি ঘটেছে ডোমার পৌর এলাকার ডোমার দেবীগঞ্জ সড়কের মাদ্রাসা পাড়া গ্রামে। জানাযায়, উক্ত এলাকায় আব্দুর রাজ্জাকের দোকান ঘড় ও গোডাউন ভাড়া নিয়ে সাতক্ষীরা এলাকা থেকে আসা আক্তার হোসেন ও নুর আমিন লেপ, তোষক, জাজিম তৈরী করে দীর্ঘদিন যাবত পাইকারী ও খুচরা ব্যবসা করে আসছে।

ঘটনার দিন বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকাল ১১টায় কারখানায় আগ্নি সংযোগের ঘটনা ঘটে। মুহুত্ত্বেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মুহুত্ত্বেই সব পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার সায়েদ মোঃ ইমরানের নের্তৃত্বে উদ্ধার কর্মীরা কাজ শুরু করে। এ সময় সড়কে দ্বায়িত্বরত ডোমার থানার ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম, এটিএসআই পারভেজ মিয়া সড়ক সহ সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে। পরে ডোমার থানার এসআই আক্তারুজ্জামান ও সঙ্গীয় ফোর্স ঘটনা স্থলে যান।

ফায়ার সর্ভিসের কর্মীরা দীর্ঘ একঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্ত ভুক্তভুগি আবু আলম বলেন, কারখানায় থাকা তুলা, কাপড়, লেপ, তোষক, মেশিনসহ সব পুড়ে যায়। এতে করে প্রায় ৫লক্ষাধীক টাকার মালামাল ক্ষতিসাধন হয়েছে বলে ধারণা করা হয়েছে। ডোমার থানার পুলিশ জানান, কারখানায় শ্যালো মেশিন চালানোর সময় গ্যাসলাইট থেকে ডিজেলে তেলে আগুনের সুত্রপাত ঘটে। ঘটনা স্থল পরিদর্শন করেন ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, সাদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit