বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

রাবাদার ১০ বছরের পুরনো সেই রেকর্ড ভাঙলেন স্ট্রাকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ২ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন টম স্ট্রাকার। গেল ২৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। এরপর বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবার সুযোগ পান তিনি। চার্লি অ্যান্ডারসনের পরিবর্তে মাঠে নেমে করেন বাজিমাত।

এদিন বল হাতে রীতিমতো আগুন ঝরালেন এই মিডিয়াম পেসার। ৯.৫ ওভার বল করে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে নেন ৬টি উইকেট। যা যুব বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে সেরা বোলিং ফিগার।

এর মধ্য দিয়ে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদার ১০ বছরের পুরনো রেকর্ড। ২০১৪ সালে রাবাদা সেমিফাইনালে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। সেবার ৮.২ ওভার বল করে ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেন রাবাদা। এবারের আসরে সেটাকে পেছনে ফেলে ২৪ রান দিয়ে স্ট্রাকার ৬ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন।

স্ট্রাকারের বোলিং তোপে পাকিস্তান মাত্র ১৭৯ রানে অলআউট হয় ৪৮.৫ ওভারে। জবাব দিতে নেমে পাকিস্তানের আলী রাজার (১০ ওভার, ২ মেডেন, ৩৪ রান, ৪ উইকেট) বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। ১৪ বছর পর নিশ্চিত করে যুব বিশ্বকাপের ফাইনাল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit