বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
মক্কা চুক্তির মূল দলিল প্রকাশ্যে, কী আছে এতে? বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে ভিডিওটি ‘ভুয়া’: সৌদি যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

চুল পড়া কমাতে যা করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুল আমাদের শরীরের একটি বিশেষ অংশ। অভ্যন্তরীণ ভাবে এর বিশেষ কোনো কাজ না থাকলেও বাহ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ। চুল সাধারণত সৌন্দর্য্যের অংশ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে চুল সৌন্দর্য্যের খুব গুরুত্বপূর্ণ একটি বিভাগ। তবে প্রায়ই অনেকের চুল পড়ার সমস্যা দেখা যায়। অনেক ক্ষেত্রে খুব কম বয়সেই চুল পড়ার সমস্যা শুরু হয়ে যায়।

চুল পড়ার অনেক কারণ থাকতে পারে। সমস্যা দূর করার আগে, দ্রুত মূল কারণ খুঁজে বের করতে হবে। চর্মরোগ বিশেষজ্ঞরা মূলত নখ, ত্বক, চেহারার সাথে সাথে চুলের চিকিৎসাও করেন। চুল পড়ার সমস্যায় তাই আগে কোনো চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করিয়ে নিতে হবে।   

১. কম ক্ষতিগ্রস্থ শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন। শক্তিশালী বা রুক্ষ্ণ শ্যাম্পু চুল থেকে আর্দ্রতা কেড়ে নিতে পারে।

২. শ্যাম্পুর পর ময়েশ্চারাইজিং কন্ডিশনার লাগান। কন্ডিশনার চুলে প্রলেপের মতো কাজ করে। যে কারণে চুল ভাঙা এবং ডগা-চেরার সমস্যা হ্রাস করে।

৩. চুল ধোয়ার পর মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুন। এতে চুল দ্রুত শুকিয়ে যাবে। ফলে, ব্লো-ড্রাই করতে সময়ও ব্যয় হবে না।

৪. চুলে গরম তেল ব্যবহার করবেন না। এতে চুল গরম হয়ে আগা নরম হয়ে যায়। ভঙ্গুর চুলের ক্ষতি তো বাড়েই তার সাথে চুল পড়াও বাড়ে।

৫. চুলে গরম যন্ত্র এবং চিরুনি ব্যবহারের পরিমাণ সীমিত করুন। এসব ব্যবহার করার ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা বজায় রাখুন। ‍উচ্চ তাপ ব্যবহার করা পরিহার করাই ভালো।  

৬. চুল আচড়ানোর সময় বেশি জোর দেবেন না। এতে চুল পড়া বাড়ে। তাছাড়া ঝুটি, বেণি বা অন্য যে স্টাইলই করুন; টাইট করে চুল বাঁধবেন না। ঘন ঘন চুলের স্টাইল পরিবর্তন করে বাঁধলে চুল দুর্বল হয়ে যায়। চুলে বার বার টান পড়ার কারণে ট্র্যাকশন অ্যলোপেসিয়া নামক চুলের ক্ষতি হতে পারে। 

    

৭.আমরা যা খাই, তার একটা অভ্যন্তরীণ প্রভাব বাইরেও চোখে পড়ে। তাই স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার খাওয়া উাচিত। 

৮. ধূমপান করার কারণে চুল পড়ার সমস্যা বাড়তে পারে। 

তথ্যসূত্র: এএডি 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit