বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

গোলাপ কীভাবে হয়ে উঠল প্রেমের প্রতীক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিবছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্যে দিয়ে শুরু হয় ভালোবাসার সপ্তাহ। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মধ্যে দিয়ে শেষ হয় দিবসগুলো।

আর এই দিবসগুলো উপলক্ষে বিশ্বব্যাপী ফুলের বিশেষ করে গোলাপের চাহিদা চরম আকারে বেড়ে যায়। লাল রং এর অন্যান্য অনেক ফুল থাকলেও দিবসগুলো উপলক্ষে লাল গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। কারণ লাল গোলাপকে বিবেচনা করা হয় ভালোবাসার প্রতীক হিসেবে।

কিন্তু শুধুমাত্র লাল গোলাপকেই কেন ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই ইতিহাস জানতে হলে আপনাকে ঘড়ির কাটা ঘুরিয়ে ফিরে যেতে হবে ইতিহাসের বেশ কয়েকটি পৌরাণিক যুগে।

গ্রিক পৌরাণিক যুগ

প্রাচীন গ্রীসে প্রেম, সৌন্দর্যের গ্রীক দেবীর নাম ছিল অ্যাফ্রোদিতি। রোমানরা আবার তাকে ভালোবাসার দেবী ভেনাস নামেও ডাকত। পৌরাণিক কাহিনী অনুসারে, অ্যাফ্রোদিতির সৌন্দর্য এতটাই ছিল যে তিনি যেখানেই হাঁটতেন সেখানেই গোলাপ ফুটে উঠত। ফলস্বরূপ, লাল গোলাপ প্রেম এবং আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠে।

রোমান পৌরাণিক যুগ

রোমান পৌরাণিক কাহিনীতে অ্যাফ্রোদিতি অর্থাৎ ভালোবাসার দেবী ভেনাস তার প্রেমিক অ্যাডোনিসকে খুব ভালোবাসতো। অ্যাডোনিসকে হত্যার ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করতে দৌড়ানোর সময় একটি কাঁটাঝোপের মধ্য দিয়ে পায়ের গোড়ালি কেটে ফেলে ভেনাস। তার রক্ত ​​তখন যেখানেই স্পর্শ করত সেখানেই লাল গোলাপ প্রস্ফুটিত হচ্ছিল। আর তাই রোমানরা বিশ্বাস করতেন যে গোলাপ হল দেবী ভেনাসের ফুল।

এ ছাড়া রোমান যুগে গোলাপ জনপ্রিয় ছিল কারণ তখন ঔষধি, পারফিউম এবং বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হত।

অন্যান্য ইতিহাস

মধ্যযুগে, রোজ ডে প্রেমিকদের অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে। নাইটরা তাঁদের সঙ্গিনীদের আনুগত্যের প্রতীক হিসেবে গোলাপ উপহার দিতেন।

১৪ এবং ১৫ শতকে, ভ্যালেন্টাইনস ডে আরও বাণিজ্যিক হয়ে ওঠে কারণ ব্যবসায়ীরা ছুটি উদযাপনের জন্য কার্ড, ফুল এবং অন্যান্য উপহার বিক্রি করতে শুরু করে। লাল গোলাপ তখন ভালোবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে।

১৭ শতকের ইংল্যান্ডে, রোজ ডে হয়ে ওঠে ছুটির দিন। এই দিনটিতে বিশেষ করে রোমান্টিক কবিতা এবং গান চর্চা হত।

রানি ভিক্টোরিয়ার যুগে প্রেমিক-প্রেমিকারা ভালোবাসা প্রকাশের জন্য পরস্পরকে লাল গোলাপ উপহার দিতেন।

কথিত আছে মোগল সম্রাজ্ঞী নুরজাহান নিজেও লাল গোলাপ পছন্দ করতেন। তাঁকে ভালোবেসে বিয়ে করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গির। তিনি তাঁর বেগমকে খুশি রাখতে প্রতিদিন একটন তাজা গোলাপ নুরজাহানকে পাঠাতেন।

প্রতিটি গোলাপের আলাদা অর্থ

ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরু হয় রোজ ডে বা গোলাপ দিবস দিয়ে। তবে গোলাপ শুধু লাল রং এর নয়, আরও অনেক রং এর আছে। গোলাপ লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে এবং প্রতিটি গোলাপের আলাদা অর্থ আছে।

সাদা গোলাপ– ক্ষমা চাওয়ার প্রতীক।

কমলা গোলাপ– পছন্দ জানানোর প্রতীক।

হলুদ গোলাপ– বন্ধুত্বের প্রতীক।

গোলাপি গোলাপ– সেরা বন্ধুত্বের প্রতীক।

লাল গোলাপ– ভালোবাসার প্রতীক।

সূত্র: https://bloomcollege.com এবং ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

কিউএনবি/অনিমা/০৮ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit