বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

চকরিয়ায় মিনিবাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ : নিহত ৪

এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৭জন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার সময় মহাসড়কের হারবাংয়ে আরএফএল কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকার আবদুশ শুক্কুর মুন্না (৪০), চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাশিমপুর এলাকার রশিদ আহমদের ছেলে বশির আহমদ (৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২নন্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের আবদুল আলীর কন্যা রুবিদা আক্তার (২৬) ও মিনিবাস চালক উপজেলার হারবাং জমিদার পাড়ার শামশুল ইসলামের ছেলে আবদুল মান্নান (৩৮)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুইয়া জানান , সকালে চট্টগ্রামমুখি একটি মিনিবাস মহাসড়কের হারবাং আরএফএল কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মিনিবাস সড়কের পাশে ধানি জমিতে নেমে যায়। সংঘর্ষে কাভার্ডভ্যান চালক ও মিনিবাসের চালকসহ ৪ জন নিহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit