মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং জয়পুরহাটে আখক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার, নিখোঁজ অটোভ্যান চালকের বলে দাবি পরিবারের জিএস আম্মারের দাপ্তরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ শিবির সভাপতির সীমানা প্রাচীর নির্মাণে অনুমোদন না নিয়ে গাছ কাটার অভিযোগ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ম্যানসিটি তারকার নতুন প্রেমের গুঞ্জন

ঘুসের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার লাশ নিয়ে স্কুলে স্বজনরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ঘুসের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার লাশ নিয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভের ঘটনা ঘটেছে। সোমবার উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের গোদাগাড়ী চকপাড়া গাড়াবের বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

মৃত স্কুল শিক্ষিকা রোকেয়া বেগম (৫৫) ওই স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা এবং গাড়াবেড় গ্রামের খয়ের উদ্দিনের মেয়ে। শিক্ষিকা রোকেয়া বেগমের ভাই মিজানুর রহমান বলেন, রোকেয়া ২০০৪ সালে গোদাগাড়ী চকপাড়া গাড়াবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষিকা হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির কথা বলে প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু তার কাছ থেকে দফায় দফায় তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা হাতিয়ে নেন। 

সম্প্রতি তিনি বোর্ডে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পান যে, তার এমপিওভুক্তি হয়নি। ইংরেজি শিক্ষিকা হিসেবে যোগ দিলেও বোর্ডে গিয়ে দেখতে পান তাকে সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বোর্ড থেকে ফিরে তিনি সভাপতি ও প্রধান শিক্ষকের কাছ থেকে ঘুসের টাকা ফেরত চান।

কিন্তু টাকা ফেরত দিতে অস্বীকার করায় বাড়িতে এসে টেনশনে তার হার্ট অ্যাটাক হয়। তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান। মৃত্যুর পর তার লাশ এলাকায় আনা হলে স্বজনরা লাশ নিয়ে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাজিপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মজিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও জানান, অভিযুক্তরা টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। ইউএনও মহোদয় বিষয়টি দেখছেন। এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং মীমাংসা হয়ে গেছে। কাজিপুরের ইউএনও সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত শিক্ষিকার স্বজন ও অভিযুক্তদের কথা শোনা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে অভিযুক্তদের টাকা ফেরত দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit