বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সাবিনাদের বিপক্ষে গোল পেলেও জয় পাননি সানজিদা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী ফুটবল লিগের ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের দুই তারকা ফুটবলার সাবিনা খাতুন ও সানজিদা আক্তার। আজ সোমবার একে অপরের বিপক্ষে লড়েছেন।

যেখানে সানজিদা দর্শনীয় এক গোল করলেও জেতেনি তার দল ইস্টবেঙ্গল। সাবিনাদের কিকস্টার্টের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে তারা। প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলের হয়ে গোল করে ইতিহাস গড়েছেন সানজিদা। এই গোল দর্শকদের মনে থাকবে বহুকাল। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিকে গোল করে তাক লাগিয়ে দেন এই ফরোয়ার্ড। সাবিনাদের গোলরক্ষক লাফিয়ে উঠেও বলের ছোঁয়া পাননি।  

কলকাতায় ইস্টবেঙ্গলের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের হয়ে কারিশমা পুরুষোত্তম, সোনিয়া মারাখ ও অরুনা বাগ একটি করে গোল করেন। প্রথম মিনিটেই গোল করেছে সাবিনার দল। কর্ণার থেকে অরুনা হেড করে লিড এনে দেন। ৩১ মিনিটে কিকস্টার্ট ব্যবধান দ্বিগুণ করে।

০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন সানজিদা। কিন্তু ৮ মিনিট পর আরেকটি গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ থেকে আবার ছিটকে দেয় কিকস্টার্ট। একাদশে না থাকলেও ম্যাচের ৮৬তম মিনিটে কিকস্টার্টের জার্সিতে মাঠে নামেন সাবিনা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit