বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

যুক্তরাজ্যের কার্গো জাহাজে হুতির ড্রোন হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে বিষয়টি নিশ্চিত করেছে। আমব্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের পশ্চিমাঞ্চলে বার্বাডোজের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে।

এতে জাহাজটির আংশিক ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমব্রে আরও জানিয়েছে, জাহাজটি দক্ষিণে বব আল-মান্দেব প্রণালীর দিকে এগিয়ে যাওয়ার আগে কৌশলে গতি বাড়িয়ে দিয়েছিল। তবে ব্রিটিশ জাহাজে নতুন এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি হুতি বিদ্রোহীরা।

গেল বছর হামাস ও ইসরাইল সংঘাত শুরুর পর থেকেই লোহিত সাগরে সামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। এ হামলার জবাবে ইয়েমেনের বিভিন্ন ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে মার্কিন ও ব্রিটিশ নৌবাহিনী। সবশেষ রোববার (৪ ফেব্রুয়ারি) হুতিদের ক্রুজ মিসাইল ও ৪টি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit