বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার

মামুনুল হকের বৈধ বিয়ের পক্ষে-বিপক্ষে আইনজীবীদের বক্তব্য

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা ধর্ষণ মামলার তদন্তকারী পুলিশ অফিসারকে জেরা করেছেন আইনজীবীরা।মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে পুলিশ পরিদর্শক এসএম শফিকুল ইসলামকে সাক্ষী প্রদান শেষে জেরা করা হয়। জেরা শেষে উভয়পক্ষের আইনজীবীরা বিয়ের বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রকিবুদ্দিন আহমেদ (রকিব) চৌধুরী বলেন, আলোচিত এ মামলায় সাক্ষী প্রায় শেষের দিকে; এখনো বৈধ বিয়ের কোনো কাগজপত্র আদালতে দাখিল করতে পারেনি আসামি পক্ষের আইনজীবী। এ মামলায় বাদী বিচার চেয়ে সাক্ষী দিয়েছেন। আশা করি আদালতে বাদী ন্যায়বিচার পাবেন। মামলার পরবর্তী কার্যক্রমের দিন ধার্য পরে জানানো হবে। মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন বলেন, আগের দিনের মুরুব্বিরা ইসলামি শরিয়াহ মোতাবেক কালেমা পড়ে বিয়ে করেছেন। সেভাবেই সাক্ষী মোকাবেলায় মামুনুল হক বিয়ে করেছেন। মামলার বাদী চাপে পড়ে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছেন। যারা সাক্ষী দিয়েছেন তাদের সাক্ষ্যে প্রমাণ হয়েছে ধর্ষণ মামলা সাজানো।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টের একটি কক্ষে কথিত স্ত্রীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করার সময় হেফাজত ও মাদ্রাসার ছাত্ররা রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল ও তার কথিত স্ত্রীকে ছিনিয়ে নেয়। ওই ঘটনার ১৫ দিন পর মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশ। রয়েল রিসোর্টের ঘটনার ২৭ দিন পর ২০২১ সালের ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে মামুনুলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলা করেন তার কথিত স্ত্রী।

ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে ২০২১ সালের ১০ সেপ্টেম্বর মামুনুল হকের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র দায়ের করেন তদন্তকারী কর্মকর্তা। ওই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit