শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী ‘শক্তিশালী’ অস্ট্রেলিয়া জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল সবাইকে সহনশীল থাকার অনুরোধ জানিয়ে যা বললেন রাশেদ খান বিএনপির বিজয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন শিশির মনির

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির ২য় সন্তান আসা নিয়ে গুঞ্জন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : অনুষ্কা শর্মা বলিউড অভিনেত্রীদের মধ্যে শীর্ষস্থানীয়দের একজন। যদিও অভিনয় প্রতিভা দিয়ে নিজের নাম উজ্জল করেছেন তিনি, কিন্তু তার আরও একটি বড় পরিচয় রয়েছে। ভারতের ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলির স্ত্রী তিনি। দীর্ঘদিন ধরে এই দম্পতি সুখের সংসারের দৃৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে তাদের ভক্তদের জন্য আরেকটি সুখবর আসতে চলেছে। 

গুঞ্জন রয়েছে, আবারও মা হতে চলেছেন অনুষ্কা শর্মা৷ এর আগে অনুষ্কা এবং বিরাটের ঘর আলো করে এসেছিল কন্যা ভামিকা কোহলি। আজও অবধি কন্যার মুখ দেখাননি বিরুষ্কা দম্পতি। ব্যক্তিগত ব্যাপার নিয়ে বরাবরই তাদের গোপনীয়তা ভক্তরা লক্ষ্য করেছে। তাই এবারের এই গুঞ্জন নিয়েও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তবে, অনেকেই দুইয়ে দুই মিলিয়ে চার হিসাব কষছেন!       

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি


ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের ২ টি টেস্ট ম্যাচ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। তার কারণ হিসেবে তিনি পারিবারিক কারণ রয়েছে বলেই জানান। কারণটি খুবই ব্যক্তিগত, তাই এই নিয়ে কোনোরকম গুঞ্জন যেন না ছড়ায়- এমনটা অনুরোধও করেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এই খবরে তার ভক্তরা চিন্তিত হয়ে পড়ে৷ কেউ কেউ ধারণা করেছিলেন হয়তো বিরাটের মায়ের শরীর খারাপ। সেই কথাই ছড়াতে থাকে চারদিকে। অবশেষে বিরাটের ভাই স্বয়ং জানান, এই তথ্য একেবারেই ভুল। তাদের মা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং বিরাটের ম্যাচ থেকে ছুটি নেওয়ার কারণ ভিন্ন।

প্রথম সন্তান ভামিকার সঙ্গে বিরুষ্কা দম্পতি


বিরাট কোহলী এবং অনুষ্কা শর্মার ২য় সন্তান আসতে চলেছে। এমনটাই মন্তব্য করেছেন বিরাটের বন্ধু এবি ডে ভিলিয়ার্স। তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করে তিনি।৷ প্রথমে তিনি বলেন, তিনি বেশি তথ্য জানাতে পারবেন না৷ কিন্তু অবশেষে তিনি বলে ফেলেন,‘দ্বিতীয় সন্তান আসতে চলেছে৷ তাই বিরাট পরিবারকে সময় দিচ্ছেন।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit