বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

নববধূ বাড়িতে আনার রাতেই বর খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : পটুয়াখালীর মহিপুরে বিয়ে করে নববধূ বাড়িতে আনার রাতেই খুন হয়েছেন বর ওমর আলী (২৪) নামের এক যুবক। 

মঙ্গলবার সকাল ৯টায় লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। সোমবার কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে বাড়িতে নিয়ে আসেন ওমর আলী। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন। 

এরপর আজ সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নববধূ রুকাইয়া (১৮) বলেন, ফজরের আজানের পর দু’জনে পুকুরে ওযু করতে যান। সে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গেলে আমি ঘরে ফিরে আসি। পরে ৭টার দিকে শুনতে পাই তার মৃত্যুর খবর।

মৃত ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী বলেন, ফজরের সময় ছেলে ও বউকে পুকুরপাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচ ক্ষেতে রক্তাক্ত পড়ে আছে আমার ছেলে।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit