বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম

ইনস্টাগ্রামে যেভাবে ভিডিও কল করবেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : ইনস্টাগ্রাম বর্তমানে জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট। এটিও সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ক্রমেই জনপ্রিয়তার শিখরে উঠে আসছে। ওয়েব ও অ্যাপে ফেসবুকের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে মেটার এই প্রতিষ্ঠান। 

তবে এতদিন শুধু অনুসারীদের সাথে চ্যাট করা গেলেও ভিডিও কল করার সুবিধা ছিল না। সম্প্রতি ভিডিও কলের ফিচারটি চালু করেছে ইনস্টাগ্রাম। বর্তমানে অ্যাপ থেকে খুব সহজেই ভিডিও কল করা যায়।

এজন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ডানদিকে উপরে সরাসরি মেসেজ পাঠানোর জন্য যে আইকন রয়েছে সেখানে চাপ দিতে হবে। যাকে ভিডিও কল করবেন তার কন্টাক্ট নির্বাচন করতে হবে।

ইনস্টাগ্রামে দুটো পদ্ধতিতে ভিডিও কল করতে পারবেন। প্রথমত কথোপকথন বা চ্যাটের ওপরে থাকা ক্যামেরা আইকনে ক্লিক করে কল করতে পারবেন। দ্বিতীয়ত স্ক্রিন ডান দিকে সোয়াপ করলে কল শুরু হবে, যাকে কল করবেন তার কাছে নোটিফিকেশন যাবে।

ভিডিও কলের সময় ডিভাইসের ক্যামেরা মোড সুইচ করা যাবে। এছাড়া মাইক্রোফোন মিউট করে রাখা যাবে। 

মেসেঞ্জারের মত এখানে একই রকম সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারী চাইলে স্মাইলি আইকন থেকে পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টিকার ও ইমোজি ব্যবহার করতে পারবেন।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit