বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে বনবিভাগের নারী কর্মকর্তা নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গিয়ে মাহমুদা আক্তার হ্যাপী (৩১) নামে এক নারী বন কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মাহমুদা আক্তার হ্যাপী ৪১তম বিসিএস ক্যাডার। তিনি ঢাকা বনবিভাগে কর্মরত আছেন। রবিবার থেকে তার খোঁজ মিলছে না। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুকুর রহমান।

তিনি জানান, ‌‘গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি টিম সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে যায়। সে টিমে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল কয়েকটি রিসোর্টে উঠেন। রবিবার সকালে তিনি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন। বিকাল পর্যন্ত তিনি ফিরে না আসায় তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বন্ধুর সাথে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইল বন্ধ পাওয়া যায়।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ উসমান গনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে মাহমুদা আক্তার হ্যাপী সহ তিন বান্ধবী একসাথে সেন্টমার্টিন দ্বীপের একটি হোটেলের কক্ষে ছিলেন। সেদিন রাতে হ্যাপী সবার আগে ঘুমিয়ে গেলেও অন্য দুই বান্ধবীর ঘুমাতে দেরি হয়। আর ওই দুই বান্ধবী সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখে রুমে হ্যাপী নেই। তার কাপড় চোপড় ও ব্যাগ গোছানো। পরে সাড়ে ৯টার দিকে এক বান্ধবীর ফোনে হ্যাপীর নাম্বার থেকে একটি ম্যাসেজ আসে, ‘আমি গোসল করে রুমে ফিরব’। এরপর থেকেই হ্যাপীর আর কোনো হদীস নেই। 

তিনি আরও বলেন, হ্যাপীর ব্যবহৃত মোবাইল ফোনের নম্বরটি ট্র্যাকিং করে দেখা গেছে তার সর্বশেষ অবস্থান কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট। আমরা তার অবস্থান নিশ্চিত করে তাকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি জানার পর টেকনাফ থানায় একটি ডায়েরি করা হয়। এরই সূত্র ধরে কাজ করছে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit