বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

ব্রিটেনের রাজা চার্লস ক্যান্সারে আক্রান্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এটি প্রোস্টেট ক্যান্সার নয় তবে সম্প্রতি চিকিৎসা নেওয়া সময় রাজার ক্যান্সার ধরা পড়েছে। তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।

দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরেই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। 

এক বিবৃতিতে বলা হয়, রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ। 
তবে জনসমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। 

এছাড়া রাজা চার্লসের ক্যান্সার কোন স্তরে আছে তা নিয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে বলেছে, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রাজা তৃতীয় চার্লস। তার বয়স এখন৭৫ বছর।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit