বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উজবেকদের ঐতিহাসিক অভিষেক, কাতারের হতাশা ভুলে ফের বিশ্বকাপের মাঠে কলম্বিয়া সামনের ম্যাচগুলোতে ভুল করতে চায় না পর্তুগাল : রাফায়েল লিও যে একাদশ নিয়ে নামছে ঘানা-পানামা শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা হাসপাতালে ভর্তি নেইমারদের বিশ্বকাপজয়ী কোচ ইতিহাস গড়ার ম্যাচে মুখোমুখি কলম্বিয়া-উজবেকিস্তান গোবিন্দগঞ্জে গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিয়ের পোশাক পরেই পরীক্ষা কেন্দ্রে কনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ভারতে বিয়ে সেরে সেই পোশাকেই পরীক্ষা দিতে ছুটলেন কনে খুশবু রাজপুত। ভারতের উত্তর প্রদেশের ঝাঁসির এক বিশ্ববিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। 

বিয়ের পরের দিনই পরীক্ষা, তাই বিয়ের পোশাক পরেই পরীক্ষা দিতে হাজির হলেন কনে। কনের সেই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্য ভাইরাল। কনের শ্বশুর বাড়ির সদস্যরাই উদ্যোগী হয়ে তাকে পৌঁছে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পরের দিন সকালে কনে দুই পরিবারের সামনে পরীক্ষা দিতে যাওয়ার কথা বলেন। কনের এ কথা কোনো রকম আপত্তি জানাননি তার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন। বিয়ের পর শ্বশুর বাড়ি যাওয়ার আগে পরীক্ষা দিতে গেলেন কনে, আর তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলেন তার দেবররা। খুশবু রাজপুত ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্রী।

কনের বেশে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন খুশবু। ছাত্রীর এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। পরীক্ষা সেরে বাড়ি ফিরে বিয়ের পরবর্তী পর্যায়ের সমস্ত আচার ও নিয়ম পালন করেছেন তিনি। তারপরই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করেন। 

এ বিষয়ে খুশবু বলেন, ‘বিয়ের নিয়মকানুন ঘণ্টা দুয়েক পরে করলেও কিছু ক্ষতি হবে না। তবে পরীক্ষা দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আমার আফসোস থেকে যেত সারা জীবন। আমার পরিবারের লোকজন আমার কথা বুঝেছেন। তারা সব সময় আমার পাশে ছিলেন, আমায় সাহায্য করেছেন পদে পদে। আমি সব মেয়ের কাছেই অনুরোধ করব বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit