মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সম্পদ আছে, হাতে নগদ নেই—অবসরের সঞ্চয় ঝুঁকিতে ফেলতে পারে যে ভুল দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি আজকে কোথায় গেল আপনার সেই প্ল্যান?- প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ সৌদি আরবে ফ্লাইট বিঘ্ন, জরুরি নির্দেশনা বেবিচকের ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা সৌদিগামী ফ্লাইট স্থগিত করেছে যেসব এয়ারলাইনস বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল পরাজিত শক্তি সন্ত্রাস সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার পাঁয়তারা করছে: রিজভী ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেসির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজানা গল্প শোনালেন রোনালদো

পুনমের ‘মৃত্যু নাটক’ নিয়ে যা বললেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী পুনম পান্ডেকে নিয়ে তোলপাড় ভারত। তার ব্যক্তিগত ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে হঠাৎ মৃত্যুর স্ট্যাটাস ঘিরেই এই শোরগোল। অবশ্য পরে তিনি নিজেই নিশ্চিত করেন যে, তিনি মারা যাননি। এক ভিডিও বার্তায় তিনি ভক্তদের জানান, বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ‘জরায়ুমুখের ক্যান্সার’ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই নাকি এই অভিনব কৌশল অবলম্বন করেছিলেন।

এদিকে, পুনমের এমন ঘটনা শুনে না কি খানিক অবাক হয়েছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি জানান, সব কিছুর একটা পরিমিতিবোধ থাকা উচিত। সীমা ছাড়িয়ে সচেতনার বার্তা দেওয়া উচিত নয়।

জয়া বলেন, আমার ক্ষেত্রেও এমন হয়েছিল একবার। বাংলাদেশের এক বিজ্ঞাপনী সংস্থা একটি কনসেপ্ট নিয়ে এসেছিল যে, জয়া আহসান হারিয়ে গেছে— এমন এক ভাবনা ছিল সেই ক্যাম্পেইনের। কিন্তু আমাদেরও মনে রাখা দরকার যে, আমাদের দায়িত্বের কথা। আমাদের ভক্তদের জন্যই আমাদের অস্তিত্ব, তাদের কথা ভুলে গেলে চলবে না।

এর আগে, গত ২ জানুয়ারি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পুনমের মৃত্যুর খবরটি শেয়ার করেন তার ম্যানেজার। সেই সময় তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যান্সারে (জরায়ুমুখের ক্যান্সার) ভুগছিলেন।

এছাড়া, পুনমের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, আজকের দিনটা আমাদের জন্য খুব দুঃখের। আমরা জরায়ু ক্যান্সারে ভালোবাসার পুনমকে হারিয়েছি। সমস্ত জীবন্ত প্রাণ, যারা তার সান্নিধ্যে এসেছিল তারা দেখেছেন ও কতটা ভালো এবং দয়ালু। আপাতত, আমরা আপনাদের কাছে কিছু গোপনীয়তা চেয়ে নিচ্ছি। ওকে ভালোভাবে মনে রাখবেন।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit