রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আটোয়ারীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে উৎসব মুখর পরিবেশে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে ফিতা কেটে দিনব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষনা করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উদ্বোধন শেষে অতিথিগণ মেলার ষ্টল পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্টলগুলোতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রজেক্ট তৈরী করে প্রদর্শন করা হয়। স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ ।

উল্লেখ, মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৪৫তম ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit